২য় দিনেও উত্তপ্ত ববি ক্যাম্পাস,প্রশাসনের মামলা

অনলাইন ডেস্ক ||

শিক্ষার্থীদের ওপর বর্বোরচিত হামলার ঘটনায় দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (ববি)। নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। তবে হামলাকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে এ ঘটনারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বাস শ্রমিকদের বর্বোরচিত হামলার ঘটনায় মহাসড়ক অবরোধ আন্দোলন প্রত্যাহার করলেও দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এর কিছুক্ষণ পর হঠাৎই ইট ফেলে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে তারা। শিক্ষকদের হস্তক্ষেপে যদিও আধঘণ্টার মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আজকে সকালে অবস্থান কর্মসূচি শুরু করার পর তারা জানতে পারেন তাদের দাবিগুলো

বাস্তবায়নে ৭ দিনের সময় নেওয়া হয়েছে; কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য বুধবার ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। আর এ নিয়ে সকালে ক্ষোভের সৃষ্টি হলে সড়ক অবরোধ করতে চায় আন্দোলনরতরা। পরে সিদ্ধান্ত আসে ৪৮ ঘণ্টা সময় শেষ না হওয়ার আগে সড়ক অবরোধের মতো কর্মসূচি থেকে বিরত থাকার জন্য। তাই শিক্ষার্থীরা আবার ক্যাম্পাসে ফিরে যায় এবং প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।

অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের মাঝরাতে মেস থেকে নামিয়ে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনের জেলা আহ্বায়ক সাগর দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী, বরিশাল মহানগর শাখার সভাপতি প্রতিভা রায়, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম, ব্রজমোহন কলেজ শাখার সভাপতি মোজাম্মেল হক সাগর, বরিশাল সরকারি মহিলা কলেজের সংগঠক অদিতি ইসলাম, আলেকান্দা সরকারি কলেজের সংগঠক লামিয়া সাইমুন, পটুয়াখালী সরকারি কলেজের সংগঠক মিলস্নাত হোসেন প্রমুখ।

এদিকে বৃহস্পতিবার নতুন করে শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে বিপাকে পড়েন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের ওপর বর্বোরচিত হামলার ঘটনায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলাকারীদের দ্রম্নত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। মামলার বিষয়টি স্বীকার করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, অজ্ঞাত দুষ্কৃতকারীদের আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রম্নত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন ঃ

জবি প্রতিনিধি জানান, এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্স্নোগান লেখা যেমন- ‘দোষীদের শাস্তি চাই বাঁচার মতো বাঁচতে চাই’ ‘শিক্ষার্থীদের ওপর হামলা মেনে নেব না আমরা,’ ‘ববিতে হামলা কেন প্রশাসন জবাব চাই’ ‘ভবিষ্যতে হামলা হলে জবাব দেব তিলে তিলে,’ পোস্টার দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ওপর এমন হামলা নতুন কোনো ঘটনা নয়। শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হেনস্তা, হামলার শিকার হন। অতীতে হামলাকারীদের শাস্তি না হওয়ায় এরকম ঘটনা ঘটছে। আমরা চাই হামলাকারীদের দ্রম্নত শাস্তি দেওয়া হোক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.