এইমাত্র পাওয়া

সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মুত্যু

মেহেরপুর প্রতিনিধি ।।

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলামের স্ত্রী শাহানারা খাতুন,সহকারি শিক্ষিকা,সাহারবাটি কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়।বৃহস্পতিবার সাজেক যাওয়ার পথে ভোর পাঁচটার সময় রোড এক্সিডেন্টে ফেনীতে মৃত্যুবরণ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শাহানার সাহারবাটি কলোনীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন । তার গ্রামের বাড়ি হাড়িয়াদহ । বর্তমানে গাংনী ঈদগাহ রোডে বাড়ি করে বসবাস করেন । শিক্ষাবার্তার পক্ষ থেকে আমরা গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.