এইমাত্র পাওয়া

দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে হাবিবুল্লাহ বাহার কলেজে শিক্ষক-কর্মচারীরা

নিউজ ডেস্ক।।

কলেজের বিভিন্ন আর্থিক কেলেংকারি ও দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে অধ্যক্ষ এবং প্রশাসনিক কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক-কর্মচারীরা।

সিন্ডিকেটের মাধ্যমে কলেজের বিভিন্ন খাতে দুর্নীতি ও অপকর্মের প্রতিবাদে ১৮ দিন ধরে টানা এ কর্মসূচি পালন করছেন তারা।

রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ। বিভিন্ন আর্থিক খাতে অনিয়ম দুর্নীতিতে সয়লাব এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

শিক্ষকদের বেতন ভাতাও দেয়া হচ্ছে না ঠিকমতো। অথচ তারা জানান, এই প্রতিষ্ঠানের বার্ষিক আয় অন্তত ২৯ কোটি টাকা আর বেতন ভাতাদিসহ খরচ ১৫ কোটি টাকার বেশি হওয়ার কথা নয়।

অধ্যক্ষ ড. আব্দুল জব্বার মিয়া ও প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা ভূইয়াসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে তাদের অপসারণ ও বিচার দাবি করেন তারা।

কলেজের বিভিন্ন খাতে খরচের কথা বলে ভূয়া চালান রশিদ তৈরির ও প্রমাণ মিলেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের একই ফোন নাম্বার আর একইরকম হাতের লেখায় তৈরি প্রায় সবগুলো চালান।

বেসরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে চতুর্থ গ্রেডের চাকরি হলেও সিন্ডিকেট আর ক্ষমতা কাজে লাগিয়ে বেতন নিচ্ছেন প্রথম শ্রেনীর কর্মকর্তার সমান, এমন অভিযোগও রয়েছে।

আর এই আন্দোলন দমন করতে এলাকার ১০-১২ জন বখাটে শিক্ষকদের পিটিয়ে কলেজ থেকে বের করে দেবার হুমকিও দিয়েছে।

অভিযোগের সত্যতা জানতে কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার মিয়ার সাথে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. শাহজাহান মিয়া জানালেন, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, “একটা ইনকোয়ারি কমিটির কাজ চলছে। এই কলেজের বিভিন্ন দুর্নীতি আর অনিয়মের ব্যাপারে। এতবড় একটা কলেজ এর কোনো ফান্ড নেই। আমি যখন চেয়ারম্যান হ্লাম তখন আমাকে রিপোর্ট করা হল এক টাকাও নেই। বেতন-ভাতা বন্ধ সবার।”

আন্দোলনকারী শিক্ষকরা দ্রুত এই সমস্যার সমাধান ও জড়িতদের শাস্তি চান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.