এইমাত্র পাওয়া

জাবি শিক্ষক বহিস্কার

নিজ বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন।
রহিমা কানিজ বলেন, যৌন নিপীড়ন বিরোধী সেলের তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় সানওয়ার সিরাজকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে, সানওয়ার সিরাজ বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বরে সানওয়ার সিরাজের বিরুদ্ধে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি বরাবর যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন বিভাগের ৪৩তম আবর্তনের এক ছাত্রী। অভিযোগটি তদন্তের জন্য ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠান বিভাগীয় সভাপতি। দীর্ঘ তদন্তের পর তা সিন্ডিকেট সভায় ওঠানো হলে বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.