পাকিস্তানে জরুরি অবতরণ ভারতীয় বিমান

অনলাইন ডেস্ক ||

দুই প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো নেই। সকল ক্ষেত্রেই তারা একে অপরকে এড়িয়ে চলার চেষ্টা করে। এর মাঝেই এবার এক বিরল ঘটনা ঘটলো। ভারতের একটি বিমান পাকিস্তান থেকে সহায়তা নিয়েছে।

ঘটনাটি গতকাল রোববারের। এদিন পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে জরুরিভিত্তিতে অবতরণ করে ভারতীয় একটি এয়ার অ্যাম্বুলেন্স। মূলত বিমানটির জ্বালানি শেষ হয়ে গেছে। তা নেয়ার জন্যই এ অবতরণ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারতের দমদম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে যাচ্ছিল বিমানটি। এতে ব্রিটিশ একজন রোগী, চিকিৎসক ও দু’জন নার্স ছিলেন।

পথিমধ্যে মাঝ আকাশেই জ্বালানি প্রায় শেষ হয়ে যায়। তখন কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই প্রথমে পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটির (সিএএ) সঙ্গে যোগাযোগ করেন পাইলট।

সেখান থেকে বিমানটিকে জরুরি অবতরণ করার জন্য বলা হয়। এর পর জ্বালানি নিয়ে দুই ঘণ্টা বাদে এটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.