বিপিটিএ চরজব্বর ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার উদ্যোগে অদ্য সকাল ১০.০০ ঘটিকায় পশ্চিম চরজবব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণচরস্থ ১নং চরজব্বর ইউনিয়ন কমিটি গঠিত হয়।

উক্ত নবগঠিত কমিটির সভাপতি মাধব চন্দ্র পাল, প্রধান শিক্ষক, দক্ষিণ ওয়াপদা সপ্রাবি, সহসভাপতি মোঃ তাজিম উদ্দিন, প্রধান শিক্ষক, উত্তর চর হাসান সপ্রাবি,সহ সভাপতি শাহাদাত আরা বেগম ,সহকারি শিক্ষক, উত্তর চরজব্বর সপ্রাবি, সাধারণ সম্পাদক সনজয় চন্দ্র দাস , সহকারি শিক্ষক, চর হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগ্ম- সম্পাদক মোসাম্মাৎ সুরাইয়া আকতার , সহকারি শিক্ষক, উত্তর চরজব্বর সপ্রাবি, সহ – সম্পাদক নাছরিন আকতার, সহকারি শিক্ষক, পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সপ্রাবি এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছানা উল্যাহ, পশ্চিম চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অর্থ সম্পাদক ভাস্কর বিজয় দাস, প্রধান শিক্ষক, চর হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয় , ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ হোসেন , সহকারি শিক্ষক, পশ্চিম চরজব্বর সপ্রাবি, মহিলা সম্পাদক খায়রুন্নেছা, সহকারি শিক্ষক, উত্তর চর হাসান সপ্রাবি, শিক্ষা সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,সহকারি শিক্ষক, পশ্চিম জাহাজমারা সপ্রাবি (১) , প্রচার সম্পাদক মিন্টু দাস , সহকারি শিক্ষক, জাহাজমারা সপ্রাবি, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন , সহকারী শিক্ষক, চর হাসান সপ্রাবি সহ মোট ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সুবর্ণচর শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সুবর্ণচর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী, মোঃরাশেদ আনোয়ার যুগ্ম সম্পাদক, জনাব অনুপম পাল, অর্থ সম্পাদক, মোঃ রেজা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, মোঃ আবদুর রহমান,যোগাযোগ সম্পাদক, চর আমান উল্যাহ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, চর ওয়াপদা ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ এমদাদ উল্যাহ প্রমূখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মানসম্মত প্রাথমিক নিশ্চিতকরণসহ শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ সকল বিষয় শিক্ষকদের পাশে থাকার জন্যে নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দের প্রতি আহ্বান করেন।

সুন্দর কমিটি উপহার দেয়ায় উপজেলা নেতৃবৃন্দকে চর জব্বর ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং চর জব্বর ইউনিয়নের উপস্থিত শিক্ষকগনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.