অনলাইন ডেস্ক ||
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ভাতা কম। দেশে প্রতিবন্ধীদের প্রকৃত সংখ্যা কতো সে ব্যাপারে সরকারের কাছেও প্রকৃত তথ্য নেই।
বৃহস্পতিবার সকালে “উন্নয়নে অন্তর্ভূক্তি এবং প্রতিবন্ধিতা: সরকারের চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার উপায়” শীর্ষক ভার্চুয়াল সেমিনারে ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন। সেমিনারের শুরুতেই এ নিয়ে একটি গবেষনাপত্র প্রকাশ করা হয়। পরে আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধীদের বরাদ্দ বাড়লেও তা পর্যাপ্ত নয়। এছাড়া প্রতিবন্ধীদের ১৬ শতাংশ ভাতার বাইরে আছে বলেও জানানো হয়। প্রতিবন্ধীদের ব্যাপারে সরকারের অনেক ঘাটতি আছে উল্লেখ করে তিনি আরো বলেন, সরকারের অভ্যন্তরীন নিরীক্ষা এবং জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। তাহলে প্রতিবন্ধীরা মূলস্রোতে এগিয়ে যেতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
