জয়নাল আবেদীন।।
জাতীয় বেতন স্কেল,২০১৫ এ টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে ১০/১৬ বছরের স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড চালু করা হয়। সে অনুযায়ী জাতীয় বেতন স্কেল,২০১৫ এর গেজেট প্রকাশের পূর্বদিন পর্যন্ত অর্থাৎ ১৪/১২/২০১৫ পর্যন্ত টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা হয়।
অন্যদিকে, সরকার ২০১২ সালের ১৫ মে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করে। তাই তারা জাতীয় বেতন স্কেল,২০০৯ এর ৭(২) এবং ৭(৯) অনুযায়ী ৪ বছর পূর্তিতে ২০১৬ সালের ১২ মে সিলেকশন গ্রেড পেয়ে ৯ম গ্রেড, ৮ বছর পূর্তিতে ২০২০ সালের ১২ মে ১ম টাইমস্কেল পেয়ে ৮ম গ্রেড এবং ২০২৪ সালের ১২ মে ২য় টাইমস্কেল পেয়ে ৭ম গ্রেড পাওয়ার কথা।
কিন্তু দুর্ভাগ্যবশত ১৫/১২/২০১৫ হতে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিল হয়ে গেলে ২০১৬ সালের ১২ মে ৪ বছর পূর্তিতে সিলেকশন গ্রেড পাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়। এরপর সংক্ষুব্ধ সহকারী শিক্ষকগণ টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। এই রিট মামলায় টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করে রায়ের কপি পাওয়ার ৩ মাসের মধ্যে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়নের নির্দেশ দেন মহামান্য আদালত।
এই রিট মামলার রায়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ যদি ২০১৬ সালের ১৫ মে ৪ বছর পূর্তিতে সিলেকশন গ্রেড পান তবে নিশ্চয়ই অন্যান্য ডিপার্টমেন্টে কর্মরত কর্মকর্তা/কর্মচারিরা অনুরুপভাবে প্রাপ্য হবেন।
(লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া)
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
