শিক্ষকদের করোনার টিকা নিতে বললেন জাকির হোসেন

নিউজ ডেস্ক।।

প্রাথমিক শিক্ষকদের করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার সচিবালয় ক্লিনিকে করোনা টিকা নেয়ার পর শিক্ষকদের উদ্দেশে তিনি এ আহবান জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনা টিকা আতঙ্ক কেটে গেছে। আমি নিজেও নিয়েছি। শতভাগ সুস্থবোধ করছি। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সুস্থ থাকেন, অন্যকে করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ রাখুন।

জাকির হোসেন বলেন, পৃথিবীর অনেক দেশ এখনো করোনা ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে জনগণকে রক্ষা করতে সক্ষম হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.