সরকারি চাকরি হারাতে হবে বিদেশি নাগরিক বিয়ে করলে

অনলাইন ডেস্ক ||

৩৮তম সিভিল সার্ভিস ক্যাডারে (বিসিএস) ৭৩৮ জনকে (সাধারণ শিক্ষা) নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
প্রজ্ঞাপনে ১৩টি শর্ত দেয়া হয়েছে। এরমধ্যে একটি হচ্ছে নিয়োগপ্রাপ্ত কেউ যদি বিদেশি নাগরিক বিয়ে করে থাকেন বা অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন তবে এ নিয়োগ পত্র বাতিল হবে।
এছাড়াও শর্তে রয়েছে, মুক্তিযোদ্ধা সনদে যাদের চাকরি হয়েছে তাদের সনদ যাচাই-বাছাই করা হবে। যদি সনদ জাল প্রমাণিত হয় তবে তাৎক্ষণিকভাবে তার নিয়োগপত্র বাতিলসহ ফৌজদারি মামলা দায়ের করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.