লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি।
মাগুরার শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষের নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
০৮ ফেব্রুয়ারি ২০২১ (সোমবার) বেলা ১১টায় শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষের নতুন কার্যালয় ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।
কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা’র সভাপতিত্বে ও সহঃ অধ্যাপক( বাংলা) আশরাফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ কে এ এম আজাদুজ্জামান, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়্যারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টু, সহ সভাপতি এম আর জিন্নাহ, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিকাশ বাছাড়, লেনিন জাফর, তাছিন জামান, আঃ রশিদসহ শ্রীপুর সরকারি কলেজের শিক্ষক- কর্মচারীবৃন্দ।
শুরুতেই নতুন কার্যালয়ের সামনে লাল ফিতা কেটে উদ্বোধন ঘোষনা করেন শ্রীপুর সরকারি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, এই কলেজের সভাপতি হিসেবে দেখভাল করার দায়িত্ব আমার। এই কলেজের শিক্ষকমণ্ডলী যারা আছেন তারাই সফটওয়্যারের মতো কাজ করেন,কলেজের ভিতরের মেকানিজম তারাই ঠিক করে দিবেন।শিক্ষার মানোন্নয়নে আরো বেশি সচেতন হতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
কলেজের শিক্ষকদের পক্ষ থেকে অত্র কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক অপূর্ব কুমার মিত্র বক্তব্য দেন এবং তিনি তার বক্তব্যে কলেজের সার্বিক বিষয় তুলে ধরেন ও শিক্ষার মানোন্নয়নে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্যে বলেন, শ্রীপুর কলেজ একটা অনুভূতির জায়গা। পত্রিকায় দেখতাম যে, এই কলেজের এক ব্যাচ থেকে ১১ জন শিক্ষার্থী বিসিএস – এ উত্তীর্ণ হয়েছে, এক ব্যাচ থেকে ৬জন শিক্ষার্থী মেডিকেল / ইন্জিনিয়ারিংএ চান্স পেয়েছে — এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করতো। নিঃসন্দেহে এটি একটি শিক্ষার জন্য ভালো জায়গা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
