মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সারাদেশের ন্যায় করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন যশোর (৮৫)১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা প্রথম করোনা টিকা নিয়েছে। পরে শার্শা উপজেলার সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদেরকে টিকা দেওয়া হয়।
টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী জানান, সারাদেশের ন্যায় শার্শা উপজেলায়ও টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। টিকাদান কর্মসূচি সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়।
শার্শায় ভ্যাকসিন পেতে এ পর্যন্ত রেজিষ্ট্রেশন করেছেন ৮২৯ জন। যার মধ্যে আজ রবিবার দিনব্যাপী ৩শ’ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে ।
উল্লেখ্য, উদ্বোধন অনুষ্ঠানে প্রথমেই টিকা নেন হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স ফারহানা সুলতানা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
