এইমাত্র পাওয়া

প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি -প্রাথমিক গণিত

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের প্রশ্নম্ন নিয়ে আলোচনা করা হলো।  প্রকাশিত কপিগুলো সংগ্রহে রেখে নিয়মিত অনুশীলন করবে।

প্রশ্নঃ
প্রশ্নঃ কোন সংখ্যা যে কোনো সংখ্যারই গুণনীয়ক?

উত্তর :১

প্রশ্নঃ ১৬ ও ৩২-এর ছোট মৌলিক গুণনীয়ক কত?

উত্তর :২

প্রশ্নঃ ১২-এ কয়টি মৌলিক উৎপাদক আছে?

উত্তর :২টি

প্রশ্নঃ মৌলিক সংখ্যা কাকে বলে?

উত্তর :যেসব সংখ্যার দুটি মাত্র গুণনীয়ক বা উৎপাদক (১ এবং সংখ্যাটি নিজেই) রয়েছে, তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন : ৭-এর দুটি গুণনীয়ক ১ ও ৭; সুতরাং ৭ একটি মৌলিক সংখ্যা।

প্রশ্নঃ গুণনীয়ক বলতে কী বোঝ?

উত্তর :কোনো একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়, ওই সংখ্যাগুলোকে বলা হবে প্রথম সংখ্যাটির গুণনীয়ক।

যেমন : ১০ সংখ্যাটিকে ১, ২, ৫, ১০ দ্বারা নিঃশেষে ভাগ যায়; তাহলে ১, ২, ৫, ১০ প্রত্যেকেই ১০-এর গুণনীয়ক।

প্রশ্নঃ গুণিতক কাকে বলে?

উত্তর :কোনো একটি সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল হবে ওই সংখ্যার একটি গুণিতক।

যেমন : ৩ু২ = ৬, এখানে, ৬, ৩ এর একটি গুণিতক।

প্রশ্নঃ ৩৬-এর গুণনীয়ক কয়টি?

উত্তর :৯টি

প্রশ্নঃ ল.সা.গু.-এর পূর্ণরূপ লেখ।

উত্তর :লঘিষ্ঠ সাধারণ গুণিতক

প্রশ্নঃ গ.সা.গু.-এর পূর্ণরূপ লেখ।

উত্তর :গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক

প্রশ্নঃ সমহর ভগ্নাংশ কী?

উত্তর :যেসব ভগ্নাংশের হর একই তারা সমহরবিশিষ্ট ভগ্নাংশ।

প্রশ্নঃ ভগ্নাংশের ক’টি অংশ ও কী কী?

উত্তর :২টি, লব ও হর

প্রশ্নঃভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে কী বোঝ?

উত্তর :যে ভগ্নাংশের হর ও লবের ১ ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাকে ওই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলে।

প্রশ্নঃ ২৪-এর গুণনীয়ক কয়টি?

উত্তর :৮টি

প্রশ্নঃ ৪, ৬, ২৪ এর ল.সা.গু. কত?

উত্তর :২৪

প্রশ্নঃ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮ ও ২৪ কে নিঃশেষে বিভাজ্য করা যায়?

উত্তর :৬

প্রশ্নঃ ১, ২ ও ৩-এর ল.সা.গু. কত?

উত্তর :৬

প্রশ্নঃ১১-এর সবচেয়ে ছোট গুণিতক কত?

উত্তর :১১

লেখক- এ এইচ এম সায়েদুজ্জামান, শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ,ঢাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.