নিউজ ডেস্ক।।
শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে গর্ডন গ্রিনিজ কিংবা রিকি পন্টিংদের সঙ্গে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন। এবার তাদেরকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
শনিবার চেন্নাইয়ের ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন এই অনন্য অর্জনে নাম লেখান রুট। কোহলিদের বিপক্ষে খেলতে নেমে রুট তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ১৬৪ বলে। ১২৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন রবিচন্দ্রন অশ্বিনের বলে ৬ মেরে ২০০ রান স্পর্শ করেন।
শেষ পর্যন্ত আউট হন ৩৭৭ বলে ২১৮ রান করে। তার ডাবল সেঞ্চুরির ইনিংসটি সাজানো ছিল ১৯টি চার ও ২টি ছয়ের মারে। ভারতের নাগপুরে দেশের হয়ে জীবনের প্রথম টেস্ট খেলেছেন। সেই ভারতের বিপক্ষেই ইংল্যান্ড অধিনায়ক জো রুট খেলছেন ক্যারিয়ারের শততম টেস্ট। সাদাপোশাকে নিজের সেঞ্চুরির ম্যাচকে রাঙিয়ে রাখলেন সেঞ্চুরি করেই। আর সেই সেঞ্চুরিকে রূপান্তরিত করেন ডাবলে। সঙ্গে গড়েছেন নতুন ইতিহাস।
৯ম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ইতিহাস গড়েন। ২০১২ সালের ১৩ ডিসেম্বর নাগপুরে ভারতের বিপক্ষে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় জো রুটের। এই টেস্ট ছাড়া ৯৯ টেস্টে ৫৪.৯৭ গড়ে তার রান ৮ হাজার ২৪৯। সেঞ্চুরি ১৯টি, হাফসেঞ্চুরি ৪৯টি। সর্বশেষ দুই টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ডাবল সেঞ্চুরি আরেকটিতে হাঁকান সেঞ্চুরি। টেস্টের সেরা ব্যাটসম্যানদের মধ্যে আছেন ৫ নম্বরে।
তার আগে মাত্র ৮জন শততম টেস্ট সেঞ্চুরি করে রাঙাতে পেরেছেন। তারা হলেন কলিন কাউড্রে, জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইজামাম-উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। আর আজ নতুন করে এই রেকর্ডে নাম লেখালেন রুট। এর মধ্যে একমাত্র ক্রিকেটার পন্টিং যিনি, শততম টেস্টের দুই ইনিংসেই হাঁকিয়েছেন সেঞ্চুরি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
