নিউজ ডেস্ক।।
রোববার থেকে সারা দেশে শুরু হচ্ছে করোনাভাইরাসের গণহারে টিকা দান কর্মসূচী। এরইমধ্যে জেলা-উপজেলায় প্রস্তুতি প্রায় শেষ করে আনা হয়েছে। রোববার যাঁরা টিকা পাবেন তাদের মোবাইলে নোটিশ যাবে শনিবার। এরই মধ্যে তিন লাখ ছাড়িয়েছে নিবন্ধনকারী। প্রথম দিন ১ হাজার ১৫টি কেন্দ্রে টিকা দেয়া হবে। টিকাদানে নিয়োজিত থাকবে স্বাস্থ্যকর্মীদের ২ হাজার ৪০২টি দল।
টিকার জন্য নিবন্ধন না করলেও কেন্দ্রে আসলে টিকা নেয়া যাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নিবন্ধন না করলেও কেন্দ্রে এসে টিকা নিতে পারেন এমন ব্যবস্থা রাখা হচ্ছে। এক্ষেত্রে টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। আগে নিবন্ধন না করা টিকাগ্রহীতার সব তথ্য রেখে দেয়া হবে, স্বাস্থ্যকর্মীরা পরে তা ডেটাবেইজে তুলে দেবেন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
