এইমাত্র পাওয়া

কবি নজরুল কলেজের ৫০তম অধ্যক্ষ আমেনা বেগম

অনলাইন ডেস্ক ||

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন তিতুমীর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমেনা বেগম। গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর মতবিনিময় সভায় কবি নজরুল সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, কবি নজরুল কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা গর্বের। শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সঙ্গে নিয়ে কলেজের উন্নয়নে কাজ করবো। বর্তমানে জ্ঞান-বিজ্ঞানের কল্যাণে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে সেই তুলনায় শিক্ষার গুণগতমান নিশ্চিত করা জরুরি।

সভায় কলেজের উপাধ্যক্ষ ড. খালেদা নাসরীন, শিক্ষক পরিষদের সম্পাদক আকবর হুসাইন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষকগণ, শিক্ষার্থী, কলেজ সাংবাদিক সমিতি ও কলেজ শাখা ছাত্রলীগ উপস্থিত ছিলেন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.