শিক্ষাবার্তা ডেস্ক ||
বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ড. মো. গোলাম কিবরিয়া। ৩ ফেব্রুয়ারি এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।
ড. মো. গোলাম কিবরিয়া এর পূর্বে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দি কলেজের অধ্যক্ষ এবং বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালের জাতীয় সপ্তাহে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। প্রসংগত, ঝালকাঠির রাজাপুরে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন ড. মো. গোলাম কিবরিয়া।
১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ (অনার্স) উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৮৬ সালে এমএ এবং ১৯৮৯ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রি।
এরপর ১৯৯৩ সালে বিবিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশ করেন ড. মো. গোলাম কিবরিয়া। এর আগে তিনি ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিযুক্ত ছিলেন।
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার রচিত একাধিক গ্রন্থ ও প্রবন্ধ। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি থিসিসের পরীক্ষক ছিলেন বিএম কলেজে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
