রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় তিনি মেহেরপুর পৌরসভায় পৌছান। এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন তাকে ফুল দিয়ে শুভেচছা জানান।পরে পৌরসভার বর্জ্য নিষ্কাশন কেন্দ্র, সুপেয় পানি উৎপাদন কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি ।
পৌর সম্মেলন কক্ষে ওয়ার্ড কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল হক, আর ডি সি কাজী অনিক ইসলাম, সহকারী কমিশনার নাহিদ হোসেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌরসভার কাউন্সিলরগন, পৌরসভার নির্বাহি প্রকৌশলী হারুন অর রশিদ, সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিগন এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অত্যান্ত ক্লিন ইমেজের অধিকারী মাহফুজুর রহমান রিটন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই মেহেরপুর পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কাজ চলমান রয়েছে ।

ব্যাপক জনপ্রিয় এ যুবনেতা ইতিমধ্যেই পৌরবাসীর কাছে আস্থার প্রতীক হয়ে কাজ করে চলেছেন । বিশেষ করে করোনা পরিস্থিতিতে রাতদিন ব্যাপক মানুষকে সহযোগিতা করে ও করোনাকালে সবসময় মাঠে থেকে জনগনকে সচেতন করেছেন ও সহযোগিতা করে পৌরবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
