নিউজ ডেস্ক।।
সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। যা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আজ চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল রংপুর বিভাগের রাজারহাটে তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫, যা এ মৌসুমে সর্বনিম্ন। এর আগে গত ১৯ ডিসেম্বর রাজারহাটেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে হলেও চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং পাশাপাশি দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
