বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক বিজ্ঞান প্রসারের আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

নিউজ ডেস্ক।।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক বিজ্ঞান প্রসারের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভােগর উদ্যোগে অনুজীব বিজ্ঞান ভিত্তিক প্রথম আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, মাইক্রোবায়োলজির মানবকল্যাণ, মানবসভ্যতা ও আধুনিকীকরণের ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান রয়েছে। চলমান বৈশ্বিক মহামারি মোকাবিলায় বাংলােদেশর অনুজীব বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। করোনা শনাক্তকরণ ও গবেষণার পাশাপাশি সামাজিক সচেতনতা বড়ানোর ক্ষেত্রেও তাদের ভূমিকা অনস্বীকার্য।

‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ই- কনফারেন্স অন মাইক্রোবায়োলজি: কোভিড-১৯ অ্যান্ড কারেন্ট ইস্যুজ’ শীর্ষক এই সম্মেলনের আহ্বায়ক ছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সাইন্স এর ডিন এবং মাইক্রোবায়োলজি বিভােগর চেয়ারম্যান প্রফেসর ড. শুভময় দত্ত।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথিত ছিলেন-প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, প্রাইম এশিয়া বিশ্বিবদ্যালয় বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান কে এম খালিদ ও মো. রায়হান আজাদ, বিশ্ববিদ্যালেয়র ভাইস-চ্যাঞ্চেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ইঞ্জিনিয়ার ড. মো. হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফফাত জাহান ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.