এইমাত্র পাওয়া

এইচএসসির ফলাফল যেভাবে পাওয়া যাবে

নিউজ ডেস্ক।।

পরীক্ষা ছাড়াই শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সকাল ১০টা ৩০ মিনিটে ফল ঘোষণা করা হবে।
শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এইচএসসির ফল পেতে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করে ঘরে বসেই শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে টেলিটক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই  প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।
এ ছাড়া ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.