নিউজ ডেস্ক।।
সম্মান শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে প্রভোস্ট কমিটি। রোববার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এটি চূড়ান্ত করা হবে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ঢাবির সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপন ড. হাসানুজ্জামান বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো সীমিত পরিসরে খোলার বিষয়ে প্রভোস্টরা সুপারিশ করেছেন। সেটি ডিনস কমিটিতে আলোচনা হয়েছে। এখন বিষয়টি একাডেমিক কাউন্সিল দেখবে।
তিনি বলেন, ৩১ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় স্বাস্থ্যবিধি মেনে মার্চের প্রথম সপ্তাহ থেকে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
