হাইকোর্টের তিন বিচারপতিকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি

হাইকোর্টের তিন বিচারপতিকে তাদের দায়িত্ব পালন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। এই তিন বিচারপতি হলেন— বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনিয়মের অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতিকে আপাতত তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। এ কারণে বৃহস্পতিবারের কার্যতালিকায় তাদের নাম রাখা হয়নি।

এ বিষয়ে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বলেন, তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির তদন্তের বিষয়টি শুনেছি। এটা প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির বিষয়। আপাতত এ বিষয়ে কোন মন্তব্য করবো না।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, তাদের (তিন বিচারপতি) নাম আজকের কজলিস্টে নেই। আমি এ টুকুই জানি। এর বেশি কিছু বলতে চাই না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.