এইমাত্র পাওয়া

করোনা ভ্যাকসিন পাবেন প্রাথমিকের শিক্ষকরা

নিউজ ডেস্ক।।

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার তালিকায় যুক্ত হবেন। এ জন্য শিক্ষকের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.