সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন, সম্পাদক হৃদয়

নিউজ ডেস্ক।।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদে মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয় জয়ী হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

এর আগে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। সংগঠনটির ১ হাজার ২৬৬ ভোটারের মধ্যে ৭৭৫ জন ভোট দেন।

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আলোর আঞ্জুমান আরা শিল্পী। যুগ্ম সম্পাদক পদে ভোরের পাতার জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের সামসুল আলম সেতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের আলমগীর কবির, দপ্তর সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের মনির আহমেদ জারিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লাবিন রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের তৌফিক অপু নির্বাচিত হয়েছেন।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.