এইমাত্র পাওয়া

সোনারগাঁওয়ে ভূমিহীন ১০০ পরিবার পেল ঘরের চাবি ও জমির কাগজ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন ১০০ পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির কাগজ হস্তান্তর করা হয়েছে। ২৩ জানুয়ারি শনিবার সকালে সোনারগাঁ উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমির কাগজ ও চাবি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.