এইমাত্র পাওয়া

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে মাউশি’র নির্দেশনা

অনলাইন ডেস্ক ||

করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর  শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে স্কুল-কলেজ খোলার বিষয়ে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনাও দেওয়া হয়েছে।  গাইডলাইনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বাজেট তৈরিতে নিজস্ব তহবিল ব্যবহার করার কথা বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুত থাকতে হবে।

গাইডলাইনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ক্লাস রুমের বেঞ্চগুলোকে তিন ফুট দূরত্বে স্থাপন করতে হবে। পাঁচ ফুটের কম দৈর্ঘ্যের বেঞ্চে একজন এবং পাঁচ থেকে সাত ফুট দৈর্ঘ্যের বেঞ্চে দুই জন শিক্ষার্থী ক্লাস করতে পারবে। প্রত‌্যেক বেঞ্চে দুই জন করে ছয় বেঞ্চে ১২ জন শিক্ষার্থী বসতে পারবে।  স্কুলে ঢোকার আগেই থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রা পরীক্ষা করতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.