অনলাইন ডেস্ক :
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পহেলা ফেব্রুয়ারি থেকে খোলা হতে পারে। তাই করোনাকালে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা এবং সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের ক্লাস শুরু করা যায়, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।ভার্চুয়াল এ বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়ার কথা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
