কারিগরি ও মাদরাসায় অনুদান প্রাপ্তির সংশোধিত নীতিমালা

অনলাইন ডেস্ক ||

মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির অনুদান দিতে সংশোধিত নীতিমালা প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে।

এ নীতিমালার আওতায় মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের অনুদান প্রাপ্তির আবেদন আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগের আওতাধীন শিক্ষক শিক্ষার্থীরা বিশেষ মঞ্জুরির অনুদান পাওয়ার আবেদন করতে পারবেন।

সংশোধিত নীতিমালা অনুসারে, বিশেষ মঞ্জুরির বরাদ্ধ বাবদ মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে। শিক্ষকরা সর্বোচ্চ ২০ হাজার টাকা পাবেন। আর শিক্ষার্থীরা স্তর ভেদে ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত পাবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.