নিউজ ডেস্ক।।
জামালপুরের দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই শিক্ষকের নাম মো. আহসানউল্লাহ।মঙ্গলবার মাউশি ওয়েবসাইটে এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। আদেশে স্বাক্ষর করেন সহকারী পরিচালক আবদুল কাদের।
আদেশে বলা হয়, মো. আহসানউল্লাহ আইসিটি মামলায় ২০১৬ সালের আগষ্ট মাসের ২৮ তারিখে জেল হাজতে যান। মামলা নম্বর ৬৩৭/২০১৬। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন।
মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। মামলা চলমান থাকার কারণে মো. আহসানউল্লাহকে গ্রেপ্তার হওয়ার তারিখ থেকে ভূতাপেক্ষভাবে সাময়িক বরখাস্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
