এইমাত্র পাওয়া

দুই সরকারি শিক্ষককে মন্ত্রণালয়ের তলব

নিউজ ডেস্ক।।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সরকারি কলেজের ২ জন শিক্ষককে তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার শুনানির জন্য তাদের মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে।

শুনানিতে অভিযুক্তদের মন্ত্রণালয়ে তলব করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।অভিযুক্ত কর্মকর্তারা হলেন, কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রভাষক মো. গুলজার হোসেন ও কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রভাষক মো. আফজাল হোসেন।

জানা গেছে, বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। আগামী ৩১ জানুয়ারি প্রভাষক মো. আফজাল হোসেনের এবং ২ ফেব্রুয়ারি প্রভাষক মো. গুলজার হোসেনের শুনানি গ্রহণ করা হবে।

মামলার শুনানিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.