নিউজ ডেস্ক।।
করোনা ভাইরাস মহামারিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে এ বৈঠকে বসছেন শিক্ষার দুই মন্ত্রনালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এতে সভাপতিত্ব করবেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ব্ঠৈকে অংশ নেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, এনসিটিবি এবং শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা অংশ নেবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
