নিজস্ব প্রতিবেদক :
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা সামান্য বাড়লেও পরবর্তীতে বাড়বে শীত ও কুয়াশা।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ে পশ্চিমা লঘুচাপের প্রভাবে এ ধরনের বৃষ্টি হয়। দিনের যে কোনো সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। এতে মাঘ মাসের শীতের অনিুভূতি বেশি হবে।
বৃষ্টির পর শুক্রবার থেকে ফের আরেক দফা শীতের প্রকোপ বাড়বে বলে জানান এ আবহাওয়াবিদ।
মাঘ মাসের প্রথম সপ্তাহে রাজধানীসহ দেশের সর্বত্র শীত বেড়েছে, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরাঞ্চলে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, শ্রীমঙ্গল, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও নওগাঁ অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আব্দুর রহমান বলেন, পরবর্তী সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমবে। এ সময় মধ্যরাত থেকে দুপুর নাগাদ কোনো কোনো এলাকায় ঘন কুয়াশা বিরাজ করবে। জানুয়ারি মাসটা এভাবে শীতের প্রকোপ থাকবে। তারপর আগামী মাসে শীত বিদায় নেবে।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
