শিক্ষাবার্তা ডেস্ক :
কুমিল্লা’র হোমনা উপজেলা সদরে অবস্থিত হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর্থিক সহায়তায় রচনা লিখন, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১.০০ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব মো: মহাসিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা ও পুরস্কার বিতরণ করেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপ্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব তানিয়া ভূইঁয়া, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সৈয়দ মো: ফজলে রাব্বী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কাজী রুহুল আমিন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে এই রচনা লিখন, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
