এইমাত্র পাওয়া

শিক্ষক সমাজ আমাদের মাথার তাজ – সাংসদ বাবু

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

আড়াইহাজার উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহসভাপতি নাসির উদ্দিন, এমদাদুল হক, ওসমান গনি, কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, সাংগঠনিক সম্পাদক মো: রাসেল মিয়া, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক খোরশেদা আক্তার, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, শিক্ষক নেতা মোশাররফ মাতুব্বর, আমিনুল হক প্রমুখ।

 

 

অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণ অংশ নেন।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, শিক্ষক সমাজ আমাদের মাথার তাজ। তাই আমরা সব সময় শিক্ষকদের সম্মান দিয়ে থাকি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ও শিক্ষা বান্ধব সরকার। এই জন্য দেশের প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসায় অত্যাধুনিক ভবন নির্মাণ করেছেন।

 

পরে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.