করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ঢাকা বিশ্বিবিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার সময় কমানো হয়েছে। ৪ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই চূড়ান্ত করা হয়েছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘ইতোমধ্যে যাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে, তাদের ক্ষেত্রেও এটি (২ ঘণ্টায় পরীক্ষা) বহাল থাকবে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের এক সভায় করোনা পরিস্থিতে সাত কলেজের শিক্ষার্থীদের সেশনজট নিরসনে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা ৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ এই সিদ্ধান্তই চূড়ান্ত করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

