নিউজ ডেস্ক।।
২০২১ সালের মধ্যে সরকার সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি ৯০ শতাংশ সরকারি সেবা ডিজিটালাইজড করার লক্ষ্য নিয়ে নিয়ে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, মানুষ সেবার পেছনে ছুটবে না, সেবা পৌঁছে যাবে মানুষের হাতের মুঠোয়।
রোববার (১৬ জানুয়ারি) আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর” উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
