অনলাইন ডেস্ক ||
বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ৮ দফা দাবি জানিয়েছে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন। শিক্ষা খাতের ‘ভয়ংকর দুর্দশা’ দূর করতে নিজেদের দাবিগুলোকে ‘আশু করণীয়’ বলে মনে করেন ছাত্র ইউনিয়নের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ। বক্তব্যে বলা হয়, দীর্ঘ বন্ধে অনেক শিক্ষার্থী শিক্ষার আগ্রহ হারিয়ে ফেলছেন, ফলে তাঁদের আবারও শিক্ষা কার্যক্রমে ফেরত আনা সহজসাধ্য হবে না। অনলাইন ক্লাসের মাধ্যমে বিপুল পরিমাণ শিক্ষার্থীকে ছাড়াই পাঠ-কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হচ্ছে। পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা না থাকা, ইন্টারনেটের মন্থর গতি ও ডিভাইসের অভাবে অধিকাংশ দরিদ্র শিক্ষার্থীই অনলাইন ক্লাসের কার্যক্রমে যথাযথ অংশগ্রহণ করতে পারেননি। শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত না করেই চলছে অনলাইন ক্লাস-পরীক্ষা। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিউশন ফি আদায় করার ঘৃণ্যতম চেষ্টায় লিপ্ত হয়েছে। অ্যাসাইনমেন্টের নামে নেওয়া হচ্ছে নামে-বেনামে ফি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
