সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত খুলনার শিল্পকলার মুক্ত মঞ্চ

ম‌ো: ম‌োজাহ‌িদুর রহমান।।

যে জাতির শিল্প ও সাহিত্য যত বেশি সমৃদ্ধ, সে জাতি তত বেশি ঋদ্ধ। সাহিত্য কোন জাতির দর্পন স্বরূপ। খুলনায় নবনির্মিত শিল্পকলা একাডেমি চত্বরের মুক্ত মঞ্চে প্রতি শুক্রবার বিকেল চারটায় জমছে সাহিত্য প্রেমীদের জমজমাট আড্ডা। যদিও এখনও শিল্পকলা একাডেমি উদ্বোধনের অপেক্ষায়।

আজ মুক্তমঞ্চে সপ্তম আসর বসে ঠিক বিকেল চারটায়। আজকের আড্ডার সঞ্চালনায় ছিলেন সাবিত্রী গাইন নীলিমা। আড্ডায় কবিতা, গান, নাট্যাংশ, কৌতুক ও প্রবীণ সংস্কৃতিবান ব্যক্তিদের অনুভূতি ও স্মৃতিচারণ আনন্দিত করে তোলে সকলকে।

আজকের আড্ডায় চারজন বীরমুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। আড্ডাটি সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ওস্তাদ কালীপদ দাসকে উৎসর্গ করা হয়। আড্ডায় তাঁকে নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন সংস্কৃতিজন সৈয়দ আব্দুল মতিন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.