এমপিও কমিটির সভা ১৭ জানুয়ারি

নিউজ ডেস্ক।।

মানথলি পেমেন্ট অর্ডার (এমপিও) কমিটির সভা আগামী ১৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। গত কয়েকমাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন সভায় তাদেরকে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এছাড়া মামলা-মোকদ্দমার কারণে স্থগিত থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হবে। আর এমপিও আবেদন করা শিক্ষক-কর্মচারীদের আবেদন এ সভায় নিষ্পত্তি করা হবে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়।

পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের একজন, অধিদফতরের নয়টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ত্রিশ জনেও বেশি কর্মকর্তা অংশ নেবেন।

শিক্ষা অধিদফতরের অনুষ্ঠিতব্য সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

জানা যায়, নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষক কর্মচারী এমপিওর আবেদন করেছেন, তাদের এমপিওভুক্তির আবেদনের সভায় নিষ্পত্তি করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.