নিউজ ডেস্ক।।
ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতে ১০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ আসছে। এই প্রণোদনা প্যাকেজের আওতায় ৪ শতাংশ সুদে ঋণ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম।
বৃহস্পতিবার করোনাকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভূমিকা শীর্ষক একটি ওয়েবিনার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আসাদুল ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রণোদনা প্যাকেজটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য বৃহস্পতিবারই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে বলেও জানান সিনিয়র সচিব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
