নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৫শে জানুয়ারি (সোমবার) ভারতের সিরাম উৎপাদিত অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের (কোভিশিল্ড) প্রথম চালান দেশে আসবে। ভ্যাকসিন প্রয়োগের জন্য অ্যাপ তৈরি হয়েছে। ভ্যাকসিন দেয়ার স্থান ও সময় জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রয়োগের জন্য ৪২ হাজার স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একটি অ্যাপ তৈরি করা হয়েছে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ লোককে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে। ৫৫ বছরের উপরে যাদের বয়স তাদের পর্যায়ক্রমে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে।
জাহিদ মালেক জানান, কোভ্যাক্সের করোনা ভ্যাকসিন আনতে পারলে প্রায় ৫ কোটি লোককে দিতে পারবো। এছাড়া বেসরকারি খাতে ভ্যাকসিন এনে তা প্রয়োগ করার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। এরই মধ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
চুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে এ মাসেই ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে আসার কথা রয়েছে। এভাবে আগামী ছয় মাসে ৩ কোটি ডোজ ভ্যাকসিন আনা হবে। যা বিনামূলে প্রয়োগ করবে সরকার
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
