এইমাত্র পাওয়া

৪৮ হাজার প্রাথমিক শিক্ষকের টাইম স্কেলের মামলা নিষ্পত্তির নির্দেশ

নিউজ ডেস্ক।।

২০১৩-১৪ সালে জাতীয়করণ হওয়া দেশের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল-সংক্রান্ত অর্থ ফেরত চেয়ে অর্থ মন্ত্রণালয়ের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। তিন সপ্তাহের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.