প্রধান শিক্ষক দূর্বৃত্তদের হামলায় আহত

শরীফ আহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি।।

কুমিল্লা জেলা মালীগাঁও ইউনিয়ন দাউদকান্দি উপজেলা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর দূর্বৃত্তরা আজ সকাল ১০.৩০মিনিটে স্কুলে আসার সময় পুটিয়া রাস্তা হামলা করেন।
দূর্বৃত্তরা আগে থেকে পূর্ব পরিকল্পপনা করে আজ এই হামলা করেন। তাঁর অবস্থা বর্তমানে আংশকজনক।

হামলার সময় পাশের লোকদের কাছ থেকে জানতে পারলাম দূর্বৃত্তরা আগ থেকে চার-পাঁচ জন পুটিয়া রাস্তা পাশে দাড়িয়ে থাকেন, স্যার যখন আসেন তখন কিছু বলে এলোপাথাড়ি ভাবে মারতে শুরু করেন।

স্যারের যখন জ্ঞান ফিরে আসে তখন তাঁর সাথে বলে জানতে পারলাম, তিনি পুটিয়াতে যখন নেমে রাস্তা দিয়ে স্কুলের উদ্দেশ্য রওয়ানা পথে চার-পাঁচ জন ছেলে আলাদাভাবে দাড়িয়ে ছিলো। আমি যখন তাদেরকে একটু সামনে আসি তখন তার পিছনে থেকে কিছু না বলে এলোপাথাড়ি ভাবে হামলা করে।

তারপর আমার আর জ্ঞান হারিয়ে যায়। তাকে প্রশ্ন করে জানতে পারি দূর্বৃত্তদের আপনে চিনতে পেরেছেন, তিনি বললেন না কিন্তু হাটখোলা আশেপাশে তাদেরকে দেখছি।

হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ সুষ্ঠ বিচারের দাবি জানাই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.