অনলাইন ডেস্ক:
আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি হল জামালপুরে ইসলামপুর উপজেলার ডেবরাইপেচ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। প্রতিষ্ঠানটিকে বিএম পর্যায়ে এমপিও কোড দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। একইসাথে প্রতিষ্ঠানটিতে বিধিমোতাবেক নিয়োগ পাওয়া শিক্ষক কর্মচারীদের এমপিওর আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে বলা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করে আদেশ জারি করা হয়েছে। সে প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে এমপিও কোড দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটিকে ব্যবসায় ব্যবস্থাপনার এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে এমপিওভুক্ত করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
