নিউজ ডেস্ক।।
দেশের ৩৯০টি সরকারি মাধ্যমিক স্কুলে (সংযুক্ত প্রাথমিক ও মাধ্যমিক) শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির ড্রর ফল সোমবার প্রকাশ করা হয়েছে। বিকেল সাড়ে চারটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে লটারি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে আজিমপুর গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বোতম টিপে লটারির কার্যক্রম শুরু ও ফল প্রকাশ করেন।
স্কুলগুলোতে লটারির মধ্যমে প্রথম শ্রেনি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। প্রায় ৭৮ হাজার শূন্য আসনের বিপরীতে এ ডিজিটাল লটারি অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
