এইমাত্র পাওয়া

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাশেম সভাপতি ও শাহীন সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিনিধি।।

শনিবার (৯জানুয়ারী) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির  কেন্দ্রীয় পরিষদের কাউন্সিল সম্পন্ন হয়। এই কাউন্সিলে কাশেম সভাপতি ও শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রাজধানীর তেজগাঁও কলেজে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সারাদেশ হতে কাউন্সিলর ও ডেলিগেটরা এ কাউন্সিল অধিবেশনে যোগদান করেন। বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আলো, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় এ কাউন্সিলে মোঃ আবুল কাসেম কে সভাপতি এবং মোঃ মোস্তাফিজুর রহমান শাহিনকে, সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

এছাড়াও মোঃ আবদুল হককে নির্বাহী সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন শাহীনকে নির্বাহী সাধারণ সম্পাদক এবং মোঃ সিরাজুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.