নিউজ ডেস্ক।।
স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ৩৭৮ চিকিৎসককে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন ৩৭৮ জন চিকিত্সক মেডিক্যাল অফিসারকে চারটি পদের বিপরীতে জুনিয়র কনসালট্যান্ট (৬ষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ তাদের যোগদানপত্র email: per3@hsd.gov.bd-তে পাঠানো হবে।
উল্লেখ্য, করোনা মহামারিকালীন গত ৩ মাসে ১ হাজার ৩২৮ জন মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
