অনলাইন ডেস্ক :
দেশের কোনো এলাকায় দুই কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল না থাকলে তা নির্মাণের সুপারিশ করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বাস্তবায়নের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।বুধবার (৬ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, আলী আজম, মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
