প্রিয় নবম-দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। আজ তোমাদের সুবিধার্থে পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর উপস্থাপন করছি।
প্রশ্ন। বাতাসে শব্দ তরঙ্গ কীভাবে সঞ্চালিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: শব্দ তরঙ্গ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। বায়ুস্তরের সংকোচন ও প্রসারণের ফলে বাতাসে শব্দ তরঙ্গ একস্থান থেকে অন্যস্থানে সঞ্চালিত হয়।
উত্স থেকে শব্দ সৃষ্টি হলে তা অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। এ শব্দ বায়ুর মধ্য দিয়ে তরঙ্গাকারে সঞ্চালিত হয়ে আমাদের কানে প্রবেশ করলেই আমরা সে শব্দ শুনতে পাই।
প্রশ্ন । পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। যদি স্থির পানিতে ঢিল ছুড়ে মারা হয় তবে ঐ পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়। পানির কণাগুলো আন্দোলিত হয় এবং এই আন্দোলন ঢেউয়ের আকারে সামনের দিকে অগ্রসর হয়। তাই বলা যায় পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ।
প্রশ্ন। পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের কণ্ঠস্বর তীক্ষ্ন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: মানুষের গলার স্বরযন্ত্রে দুটো পর্দা আছে। এদেরকে স্বরতন্ত্রী বলে। এই ভোকাল কর্ডের কম্পনের ফলে গলা থেকে শব্দ নির্গত হয় এবং মানুষ কথা বলে। পুরুষদের ভোকাল কর্ড বয়স বাড়ার সাথে সাথে দৃঢ় হয়। কিন্তু নারীদের ভোকাল কর্ড দৃঢ় থাকে না। ফলে বয়স্ক পুরুষদের গলার স্বরের কম্পাঙ্ক কম এবং নারীদের স্বরের কম্পাঙ্ক বেশি হয়। তাই পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের কণ্ঠস্বর তীক্ষ্ন।
শব্দের বেগ বেশি কোথায় ?
উত্তর: বায়ু মাধ্যম অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি। কারণ শব্দের বেগ নির্ভর করে মাধ্যমের ঘনত্বের উপর। যে মাধ্যমের ঘনত্ব যত বেশি সেই মাধ্যমে শব্দের বেগ ততো বেশি। এখানে বায়ু অপেক্ষা পানির ঘনত্ব বেশি হওয়ায় পানিতে শব্দের বেগ বেশি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
